Type Here to Get Search Results !

No title


নতুন লক্ষ্মীর ভান্ডার আবেদনকারীদের জন্য সুখবর।  লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করে দিলো পশ্চিমবঙ্গ সরকার। নতুন করে যেসকল মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের কিস্তির টাকা পাঠানো শুরু হলো।

Join WhatsApp ChannelJOIN NOW
Telegram GroupJOIN NOW

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চলতি ফেব্রুয়ারী মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ৫০০ করে বৃদ্ধি করা হয়েছে।  যার ফলে চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারী মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত ৫০০ টাকা করে জমা হয়েছে।

শুরুতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসিক ৫০০ টাকা করে দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে মমতার সরকার করেছেন ১৫০০ টাকা ও ১৭০০ টাকা।  যেখানে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৭০০ টাকা ও সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠানো হচ্ছে চলতি মাস থেকেই।

আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও চলতি মাস থেকে ১৫০০ ও ১৭০০ টাকা করে পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার।  আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে তা দেখে নিন অনলাইনে কয়েকটি ধাপ ফলো করে।

নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে জমা হয়েছে কিনা, কিভাবে চেক করবেন দেখুন – New Lakshmi Bhandar Prakalpa Payment Status Check 2026

১) সর্বপ্রথম আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে সরাসরি Lakshmi Bhandar প্রকল্পের অফিসিয়াল পোর্টাল লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Track Application এ ক্লিক করুন।

৩) এরপর পরবর্তী পেজে Search Using থেকে আধার কার্ড / রেজিস্ট্রার মোবাইল নম্বর / Application Id / স্বাস্থ্য সাথী কার্ড নম্বর ইত্যাদি সিলেক্ট করে নিচে সেই নম্বরটি উল্লেখ করুন।

৪) এরপর নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। সার্চ করতেই আবেদনের স্থিতি চলে আসবে, এখন যদি আপনার আবেদন District Office থেকে Verified হয়ে থাকে, তাহলে চলতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা জমা হয়েছে।

৫) Payment Status এ থাকা Arrow ‌↓ চিহ্নে ক্লিক করে দেখতে পারবেন, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে নাকি প্রসেসিং এ রয়েছে, এর পাশাপাশি কতগুলো কিস্তির টাকা জমা হলো, তা সহজেই দেখতে পারবেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চেক লিংক – New Lakshmi Bhandar Prakalpa Payment Status Check Online Link:– https://socialsecurity.wb.gov.in/track-applicant

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.