Type Here to Get Search Results !

Banglar Yuba Sathi: বেকাররা পাবেন ১৫০০ টাকা, আজ থেকে শুরু আবেদন! কোথায় যাবেন? কী কী ডকুমেন্ট লাগবে? পুরোটা জানুন

 রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প (Banglar Yuba Sathi Prakalpa 2026)।  এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।  আজ থেকেই শুরু হয়েছে আবেদন।


Join WhatsApp ChannelJOIN NOW
Telegram GroupJOIN NOW

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন অর্থবছর শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে, আর সেই সময় থেকেই প্রকল্পের টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।



কারা আবেদন করতে পারবেন?


১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর (০১/০৪/২০২৬ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে)।
৩) আবেদনকারীকে বেকার হতে হবে, কোনো সরকারি চাকরি করছেন না বা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাননি।
৪) পড়ুয়া হলেও আবেদন করা যাবে, তবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পেলে আবেদন করা যাবে না।
৫) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:  মাধ্যমিক পাশ।  উচ্চশিক্ষিত বেকাররাও আবেদন করতে পারবেন।

কী কী ডকুমেন্ট লাগবে?

১) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
২) আধার কার্ডের জেরক্স
৩) ভোটার কার্ডের জেরক্স
৪) ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স (অ্যাকাউন্ট নম্বর ও IFSC স্পষ্ট থাকতে হবে)
৫) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স
৬) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/পাশ সার্টিফিকেটের জেরক্স
৭) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) থাকলে


কোথায় যাবেন আবেদন করতে?


যুবসাথী প্রকল্প এ আবেদন করতে হলে আপনাকে নিজের বিধানসভা এলাকার নির্দিষ্ট ক্যাম্পে যেতে হবে।


কোথায় ক্যাম্প বসেছে আপনার এলাকায় চেক করে নিনhttps://apas.wb.gov.in/ds11/public/page/KnowYourCampLocation.aspx


West Bengal Banglar Yuba Sathi Prakalpa Application Form 2026 Download Link:Download Now


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন,পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভায় ২৯৪টি ক্যাম্প বসবে সেখানে গিয়ে আবেদনকারীদের আবেদন জানাতে হবে নয়তো আবেদন গ্রহণ করা হবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.